Wednesday 26 August, 2026

For Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

18 May, 2021 5:34:00

আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টা ৮ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তীতে সকলকে অবহিত করা হবে।

উল্লেখ্য, আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অন-লাইনে জুম অ্যাপের (ZOOM APP) মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore