Tuesday 17 November, 2026

For Advertisement

৪২ ঘণ্টা ধরে অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

31 January, 2025 6:56:22

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ৪২ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চলবে বলে জানিয়েছন তারা। তাদের অভিযোগ যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার, প্রয়োজনে যাবেন আরও কঠোর কর্মসূচিতে।

এর আগে, গত ২৯ জানুয়ারি বিকাল ৫ টা হতে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে ৭ দফা দাবিতে এই আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অনশনে থেকেই দুপুরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে ভোর রাত ৪টায় সড়ক ছেড়ে দিয়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা। আজকের জুমার নামাজ সেখানেই আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

অনশনরত শিক্ষার্থীরা জানান, তাদের অনশনের ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। কিন্তু তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেননি। কারও মুখের কথা তারা বিশ্বাস করেন না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফের সড়ক অবরোধ করে অবস্থান নেবেন তারা।

সড়কেই জুমার নামাজ আদায় করবেন জানিয়ে তারা আরও বলেন, রাতে রাজধানীতে কাঁচামালবাহী গাড়ি প্রবেশ করে। তাই তারা সড়ক ছেড়ে দিয়েছেন, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore