Wednesday 21 October, 2026
For Advertisement
শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ ও আহতদের নামে স্মরণসভা করার নির্দেশ
23 November, 2024 4:49:28
বৈষম্যবিরোধী আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণে সভার করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরে মধ্যে যে কোনো একদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং গণ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা করতে হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore