Sunday 31 May, 2026

For Advertisement

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত

9 May, 2021 10:23:53

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ আজ রাতে যুগান্তরকে বলেন, চলামান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু তারিখ ঠিক করেছি। তবে সেগুলো এখনই ঘোষণা করতে চাই না। কেননা করোনা পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আমরা কেউ বলতে পারছি না। এই অবস্থায় তারিখ ঘোষণা করে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপের মধ্যে রাখতে চাই না। পরীক্ষার নতুন তারিখ ঈদের পর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore