For Advertisement
ছুটি শেষ হওয়ার আগেই খুলতে পারে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে টানা ২০ দিনের ছুটি। শৈত্যপ্রবাহ ও তাপপ্রবাহের কারণে কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে বোর্ড। এবার সে সব প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি কমিয়ে এনে এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুলকলেজ ও মাদরাসা।
একাধিক সূত্রে জানা যায় শনিবারে পুনরায় সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হতে পারে।
জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়টি নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ে সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রণালায়ের সূত্র থেকে জানা যায়, শীত ও অতিগরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কমতে পারে করা হতে পারে। পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী গণমাধ্যমকে বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। সেই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রণালয় নিবে।
২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। সে বছরে ছুটি বাতিলের যুক্তি ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সেই কারণে ছুটি বাতিল করা হয়।
গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore