Thursday 19 November, 2026

For Advertisement

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ

20 April, 2024 7:29:32

দেশজুড়ে বহমান তাপদাহের পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের পরিস্থিতির ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে।

পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে সারাদেশের স্কুল ও কলেজ খুলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলেও শুক্রবার ও আজ শনিবার বন্ধের দিন থাকায় রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore