Tuesday 26 May, 2026

For Advertisement

স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৩ দিন

15 November, 2023 11:32:03

২০২৪ শিক্ষাবর্ষের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আরও তিনদিন। আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন ও রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা। সফটওয়্যার জটিলতা ও টেলিটক তথ্য দিতে না পারায় এ সময় বাড়ানো হয়েছে।

বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, অনেক অভিভাবক আমাদের জানিয়েছেন, তারা বিভিন্ন ইস্যুতে আবেদন করতে পারেননি। সে কারণে অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

আগের সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম পূরণের সুযোগ পেয়েছেন ভর্তিচ্ছুরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore