Wednesday 28 October, 2026

For Advertisement

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন শুরু

12 September, 2023 11:56:03

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় এ কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রণালয়ের নির্ধরিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এ ধাপে আবেদনের সুযোগ থাকছে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, একজন শিক্ষার্থী দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। ১৬ সেপ্টেম্বর এ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন।

জানা গেছে, ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। আর শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়েএবার পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজ পাননি ৪৫ হাজার ১৮৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে এসব শিক্ষার্থী এবারের দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

চলতি বছর সর্বোচ্চ ভর্তি ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore