Thursday 29 October, 2026

For Advertisement

সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

2 September, 2023 11:10:13

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সব প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যে সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেই সব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore