Wednesday 26 August, 2026

For Advertisement

তীব্র গরমে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু আজ

11 June, 2023 6:35:13

প্রচন্ড গরমে বন্ধ হওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালু হচ্ছে আজ। শনিবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, দেশজুড়ে বৃষ্টিপাত হওয়ায় এরই মধ্যে কমেছে গরমের তীব্রতা। প্রাথমিকের যে পাঠদান বন্ধ ছিল, তা রোববার (১১ জুন) চালু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদানও শুরু হচ্ছে। মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, রোববার (১১ জুন) থেকে মাদ্রাসায় পুরোদমে পাঠদান চালু হবে। এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে মাউশি জানায়, পাঠদান চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানকে মেনে চলতে হবে ৬ দফা নির্দেশনা।

অসহনীয় গরমের কারণে গত ৫ থেকে ৮ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর পর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধ রাখার কথা জানানো হয়।

অন্যদিকে মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম ৮ জুন বন্ধ ঘোষণা করে মাউশি। তিন অধিদপ্তরের অধীনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে পাঠদান শুরু হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore