Thursday 20 August, 2026

For Advertisement

৩ বিভাগে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

14 May, 2023 11:11:54

ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের তিন বিভাগের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসব এলাকায় পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এক বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে (রবিবার) বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore