Sunday 28 June, 2026

For Advertisement

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

20 December, 2022 11:52:39

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। সোমবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষার আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাকায় ৩০ ডিসেম্বর ও উপজেলা পর্যায়ে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সপ্তাহের সোমবার ডিপিএ থেকে সেটি বাতিল করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হতো। তার আগে শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হতো। একযুগ পর আবার ফিরেছে বৃত্তি পরীক্ষা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore