Friday 21 August, 2026

For Advertisement

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়ল

10 April, 2021 9:17:58

গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ফি বাড়ানো হয়েছে। চূড়ান্ত আবেদনে ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের এখন আরও ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদ।

আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদনের জন্য ২৩ এপ্রিল যোগ্য শিক্ষার্থীদের ফল জানানো হবে। এরপর মনোনীতদের ২৪ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore