Thursday 19 November, 2026

For Advertisement

চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

1 June, 2022 10:30:57

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌলশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

আগামী ৬ জুন সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন চলবে ১৯ জুন বিকাল ৫টা পর্যন্ত।

চুয়েট, কুয়েট ও রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান এবং সদস্যসচিব অধ্যাপক ড. আবু ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সংরক্ষিত আসনসহ মোট ৩ হাজার ২৩১টি আসনের জন্য যোগ্য আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে গ্রেড পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ৩৩ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সযোগ দেওয়া হবে বলে জানানো হয়।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://www.admissionckruet.ac.bd/ তে জানা যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore