For Advertisement
এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টা, নম্বর ৪৫ থেকে ৫৫
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। বিষয়ভেদে নম্বর হবে ৪৫ থেকে ৫৫।
রবিবার এই সময় ও নম্বর বিভাজন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এই সময় ও নম্বর বিভাজন অনুযায়ী দুই ঘণ্টা সময়ের মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের জন্য নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৪০ মিনিট। নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের সময় ২০ মিনিট।
স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের জন্য পরীক্ষার নির্ধারিত সময় তিন ঘণ্টা। এবার করোনার মহামারির পাঠদান ব্যাহত হওয়ায় পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। সেই অনুযায়ী কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।
তবে কম নম্বরে পরীক্ষ হলেও তা ১০০ নম্বরে রূপান্তরিত করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এস এম আমিরুল ইসলাম।
এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ২২ আগস্ট।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore