Thursday 19 November, 2026
For Advertisement
মেডিকেলে ভর্তির তারিখ চূড়ান্ত
24 April, 2022 12:04:27
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৮ মে। অন্যদিকে বেসরকারিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে ১ আগস্ট।
আর বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore