Wednesday 26 August, 2026

For Advertisement

২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

12 April, 2022 2:33:07

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মতো পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য করা পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।

দীপু মনি বলেন, ‘মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৫ মার্চ থেকে শিক্ষার্থীরা সশরীরে সপ্তাহে ছয়দিন করে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত যদি পুরোদমে ক্লাস চলমান থাকে তাহলে শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।’

‘স্বাভাবিক পরিস্থিতিতে এই দুটো শ্রেণি মিলিয়ে ৩১৬টি ক্লাস হওয়ার কথা। কিন্তু তারা তারা ২০২০ সালের জেএসসি ও জেডিসি এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। তবে তাদের অনেকেই অনলাইন ক্লাস এবং অধিকাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিয়েছে। এসব ক্লাস এবং অ্যাসাইনমেন্টগুলো ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ১৫০ কর্মদিবসে বিন্যাসকৃত সিলেবাস অনুসারেই পরিচালিত হয়েছে। এসব বিবেচনা করে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সে অনুসারেই হবে’ বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থী, বর্তমানে যারা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাদের ২০২১ সালের ১ জুলাই থেকে ক্লাস করার কথা ছিল। কিন্তু তারা ক্লাস শুরু করতে পেরেছে ২০২২ সালের ২ মার্চ থেকে। অর্থ্যাৎ ইতিমধ্যে তারা আট মাস ক্লাস করার সুযোগ পায়নি। এ প্রেক্ষিতে আগামী ডিসেম্বর পর্যন্ত পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু থাকলে তারা সর্বমোট ২০০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। স্বাভাবিক অবস্থায় তারা ৩৩০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারত। সব বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, সেই অনুসারেই হবে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore