Wednesday 18 November, 2026

For Advertisement

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

6 April, 2022 7:20:56

বাংলাদেশ প্রকৌলশ বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন প্রাক-নির্বাচনি এবং ১৮ জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের পরীক্ষা।

বুধবার বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র
উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগের নিয়ম অনুযায়ী এবারও প্রাক-নির্বাচনি পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে। চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরপ্রকৌশল, যন্ত্রকৌলশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে সর্বমোট ১ হাজার ২১৫টি আসনে ভর্তি করা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore