Thursday 19 November, 2026
For Advertisement
এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
1 March, 2022 5:35:44
চলতি বছরের ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
করোনা মহামারির কারণে গত বছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।
সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে গেল বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয় নভেম্বরে।
চলতি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore