For Advertisement
নির্ধারিত সময়েই জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বুধবার রাতে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষা শুরু হবে ৭ ফেব্রুয়ারি। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়েও সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।
গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore