Tuesday 10 March, 2026

For Advertisement

সশরীরে ক্লাস বন্ধ করলো বুয়েট

13 January, 2022 12:32:49

করোনাভাইরাসের নতুন ধরণ এবং করোনা সংক্রমণ বিস্তার রোধে শনিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সশরীরে সব ক্লাস বন্ধ থাকবে।

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেষ্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ই জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মনিটরিং কমিটি, ডিন, সব অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবগতির জন্য আদেশ জানানো হয়।

এর আগে, গত ৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore