For Advertisement
টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে নান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে টিকা ছাড়া শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। অন্তত যারা এক ডোজ টিকা নিয়েছে তারা স্কুলে যেতে পারবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। টিকার সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না বাণিজ্য মেলা, বইমেলাতেও। দুই একদিনের মধ্যে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে জানান মন্ত্রিপরিষদ সচিব।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore