Thursday 19 November, 2026

For Advertisement

মার্চের পর ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

25 December, 2021 8:44:29

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত বছর করোনার মধ্যে বই উৎসব হয়নি। কারণ করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বছরও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই আমরা বই উৎসব করছি না। এ ছাড়া আগামী মার্চ মাসের পর ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের নিজ বাসায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একেবারে বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরা তাদের সিডিউল নির্ধারণ করবেন যে কোন দিন কোন ক্লাসের বই দেবেন। সে রকম করে তারা বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বইয়ে ভুল-ভ্রান্তি সম্পর্কে দীপু মনি বলেন, আশা করি এবার ভুল কম থাকবে বা থাকবেই না। তারপরও হয়তো থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনো ভুল-ভ্রান্তি থাকে আমরা সেগুলো শুধরে নিব।

শিক্ষামন্ত্রী বলেন, এখনো করোনার যে অবস্থা বা ওমিক্রনের আশঙ্কা আছে। পাশ্চাত্যে শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আর আমাদের দেশে দেখছি প্রতি বছর মার্চ মাসে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ মাস আসার আগে কিছু বলতে পারছি না। মার্চ মাস এলে সংক্রমণের অবস্থা দেখে তারপর আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে রেমিডিয়াল ক্লাস করানো- এ ধরনের নানা পরিকল্পনা আছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore