Thursday 27 August, 2026

For Advertisement

শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে : শিক্ষামন্ত্রী

11 December, 2021 6:42:20

শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না বরং যা শিখব, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষাপরিপূর্ণ হবে।

এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore