Thursday 19 November, 2026
For Advertisement
হোমিওপ্যাথি অনুশীলন ক্লাস ফের শুরু
5 November, 2021 5:16:06
করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে হোমিওপ্যাথি অনুশীলন ক্লাস। প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুলে চলবে এই ক্লাস।
আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্লাস পরিচালনা করেন হোমিওপ্যাথি অনুশীলন কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হোমিও চিকিৎসকরা অনুশীলনে অংশ নেন।
চিকিৎসক, শিক্ষার্থী ও অনুরাগীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে নিয়মিত অনুশীলন ক্লাস পরিচালিত হচ্ছে। মহামারি করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে অনুশীলন ক্লাস বন্ধ ছিল।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore