For Advertisement
প্রথম ঢাকা সামিট আগামীকাল শুক্রবার
প্রথমবারের মতো ঢাকা সামিট আয়োজন করেছে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’। এতে গ্রুপের চলমান উদ্যোগগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। রাজধানীর শাহীন হলে আগামীকাল ২২ অক্টোবর শুক্রবার বিকেলে ৪টায় এ আয়োজনের উদ্বোধন করবেন সামিট কমিটির চেয়ারম্যান ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা।
বক্তৃতা করবেন টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, সামিটের আহবায়ক ও গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন আশরাফুল হক সোহেল এবং সদস্য সচিব ও গ্রুপ সিইও মুহাম্মাদ শহীদুল্লাহ্ সিদ্দিকী। ঢাকা বিভাগীয় প্রধান লায়ন লুৎফর রহমান এমজেএফসহ ঢাকা মহানগরী ও বিভাগের সব কমিটির প্রেসিডেন্ট এবং অন্য বিভাগগুলোর প্রধানরাও অলোচনায় অংশ নেবেন।
ঢাকা সামিটের আয়োজনে আরও থাকছে, পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ। সব শেষে ঢাকা সামিট ঘোষণা পাঠ করবেন প্রতিষ্ঠাতা অ্যাডমিন আশরাফুল হক সোহেল।
১৯৮৬ সালে সারা দেশ থেকে এসএসসি পাস করা ব্যক্তিদের এই প্ল্যাটফর্মের চলমান অনলাইন এবং সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: অসহায়দের সহযোগিতায় মানবিকতায় ‘৮৬, গানের আয়োজন সুরের ছোঁয়ায়, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন কবি ও কবিতা, স্বাস্থবিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান ডক্টরস ভয়েস এবং গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তোমাকেই খুঁজছে ৮৬। শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে ত্রৈমাসিক পত্রিকা ‘সতীর্থ’।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore