Thursday 19 November, 2026

For Advertisement

আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

3 October, 2021 9:11:31

আগামী ২ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের আলিম পরীক্ষা। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আজ রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে ছাত্র-ছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব (এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম) পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore