For Advertisement
একই তারিখে সাত কলেজ ও চবির ভর্তি পরীক্ষা
একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা।
জানা গেছে, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনেক শিক্ষার্থী এই দুই ইউনিটেই আবেদন করেছেন। কিন্তু একই দিনে দুই পরীক্ষা হওয়ায় তাদের অংশ নিতে হবে যেকোনো একটিতে।
শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেই আবেদন ফি জমা দিয়েছেন তারা।
তাদের দাবি করেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যেকোনো একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আমি বিষয়টি দেখছি। পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore