Thursday 19 November, 2026
For Advertisement
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
12 September, 2021 5:46:50
২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষ বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী পাস করেছেন। তাদের মধ্যে ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুরে এ ফল প্রকাশিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাত। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০)। আর উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫।
সারা দেশে ৫৩ হাজার ৪জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। কিন্তু গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০জন ভর্তিচ্ছু অংশ নেন। এর মধ্যে ২৬ হাজার ৭২৬জন উত্তীর্ণ হয়েছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore