For Advertisement
প্রাথমিকের ক্লাসের সময়সূচি প্রকাশ
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর কিভাবে চলবে তার একটি রুটিন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে সেটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।
তৈরি করা রুটিনে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত এবং ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রয়োগ ক্ষেত্রে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
প্রথম সপ্তাহে উল্লেখিত রুটিন অনুযায়ী চতুর্থ শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালনা করতে হবে। পরবর্তী সপ্তাহে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হলে উপরে উল্লেখিত রুটিন অনুসরণ করে একাধিক শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore