Thursday 19 November, 2026

For Advertisement

এইচএসসি’র ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু আজ

23 August, 2021 10:25:03

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কার্যক্রম আজ সোমবার (২৩ আগস্ট) শুরু হচ্ছে। রোববার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলছে। শিখন কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।

অ্যাসাইনমেন্টগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও সংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন পূর্বক বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore