Wednesday 26 August, 2026

For Advertisement

এসএসসি পরীক্ষার্থীসহ স্কুলশিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত

25 July, 2021 5:52:05

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত এসংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৩ জুলাই জারি করা বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore