Thursday 19 November, 2026

For Advertisement

হঠাৎ কমেছে পেঁয়াজের মূল্য

6 June, 2021 10:22:46

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ায় দীর্ঘ এক মাস চারদিন পর বৃহস্পতিবার (৩ জুন) বিকেল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। ফলে হিলির খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

শুক্রবার (৫ জুন) হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে আট টাকা। বৃহস্পতিবার খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, শুক্রবার বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে কেজিতে আট টাকা।

তিনি আরও বলেন, গত বুধবার ৪৭ থেকে ৪৮ টাকায় কিনে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। আমরা আমদানিকারকদের কাছ থেকে শুক্রবার ৩৮ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। এক সপ্তাহ পর পেঁয়াজের দাম আরও কমে আসবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore