For Advertisement
বাংলাদেশের সেরা ব্যাংক-২০২১ পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক
সিটি ব্যাংককে আবারও ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ হিসেবে ২০২১ সালের পুরস্কারটি দিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক সাময়িকী ফাইন্যান্স এশিয়া। এর আগে ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ব্যাংকটি ফাইন্যান্স এশিয়ার একই সম্মাননা অর্জন করে।
ফাইন্যান্স এশিয়া ঘোষণা করে যে, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ২০২০ সালে করোনা মহামারীর ঝুঁকি সত্ত্বেও সিটি ব্যাংকের সক্ষমতায় ধারাবাহিকতা এবং আর্থিক অন্তর্ভুক্তির সফলতা বিবেচনায় নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। দেশজুড়ে এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ এবং বিকাশের সঙ্গে অংশীদারিত্বে মোবাইল ব্যাংকিংয়ে ডিজিটাল ন্যানো ঋণ দেওয়ার উদ্যোগের ক্ষেত্রে সিটি ব্যাংক যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছে। উদ্ভাবনে ধারাবাহিকতা এবং দ্রুত সম্প্রসারণশীল বাংলাদেশের বাজারে গ্রাহক ও বিনিয়োগকারীদের চাহিদা পূরণে সিটি ব্যাংকের সক্ষমতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে হংকং ভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
করোনা মহামারী সত্ত্বেও এশিয়ার শীর্ষ অর্থনীতি প্রকাশনা হিসেবে খ্যাত এ পত্রিকাটি তাদের দেশ-ভিত্তিক আর্থিক খাতের পর্যালোচনা এ বছরেও ধরে রেখেছে। সাময়িকীটির মতে সরকারি নীতি সহায়তার ফলে এশিয়ার ব্যাংকগুলো ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারী এবং গ্রাহকদের সাহায্য করেছে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘গ্রাহকদের আস্থা অর্জন করবার মাধ্যমেই আমাদের এই স্বীকৃতি এসেছে। আগামী দিনে আরো উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করে দেশের সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় সিটি ব্যাংক।’
প্রসঙ্গত, সিটি ব্যাংক সম্প্রতি এশিয়ামানির ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক-২০২১’ পুরস্কারও লাভ করেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore