Thursday 19 November, 2026
For Advertisement
পেঁয়াজ আমদানি শুরু, কমল দাম
4 June, 2021 7:34:46
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে। এতে হিলি খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
আজ শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে ৮ টাকা। গত বৃহস্পতিবার খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, শুক্রবার বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে কেজিতে ৮ টাকা। আমরা আমদানিকারকদের কাছ থেকে ৪৬-৪৭ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি’।
একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহ পর পেয়াজের দাম আরো কমে আসবে বলে জানান তিনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore