Tuesday 30 June, 2026

For Advertisement

দাম কমল এলপিজির

31 May, 2021 5:34:16

সৌদি আরামকো কোম্পানির মূল্যের সঙ্গে সমন্বয় করে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বেসরকারি খাতে ৬৪ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪২ টাকা। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম লিটারপ্রতি কমানো হয়েছে প্রায় তিন টাকা। নতুন এ দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়কৃত নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। একইসঙ্গে কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির আগের দাম ছিল ৪৪ টাকা ৭০ পয়সা। আর নতুন দাম প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৪১ টাকা ৭৪ পয়সা।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।

দেশে প্রথমবারের মত গণশুনানি করে গত ১২ এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৭৫ টাকা। পরে গত ২৯ এপ্রিল আরেক ঘোষণায় মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বৈধ মূল্য আগের চেয়ে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়।

নতুন মূল্য নির্ধারণের ব্যাপারে মো. আবদুল জলিল বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও ব্যাংকিং হারে পরিবর্তন বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে। কেউ এর বেশি দামে বিক্রি করতে পারবে না। তবে চাইলে কেউ নির্ধারিত দামের কমে বিক্রি করতে পারবে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বিইআরসি। গত চার মাস ধরে বিশ্ববাজারে এলপিজির দাম কমছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore