Friday 24 July, 2026

For Advertisement

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

23 July, 2026 7:16:52

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন নেমেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৩ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ১৬৫ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থান ছিল।

একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৬ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা আরও বেড়েছে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগার ত্রিবেদী বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। তবে চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানো হতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৭ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore