Wednesday 8 July, 2026

For Advertisement

জুলাইয়ে আবার কমল জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা

7 July, 2026 5:35:52

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম জুলাই মাসের জন্য আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা। এর আগে জুন মাসেও প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। জুনে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। সর্বশেষ জুলাই মাসের জন্য নতুন দাম নির্ধারণ করল বিইআরসি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore