Saturday 2 May, 2026

For Advertisement

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

27 March, 2026 5:54:39

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে। ডলারের কিছুটা দুর্বলতার প্রভাবে বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন, যার ফলে এই মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২:৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৪৬৬.৩৮ ডলার পর্যন্ত পৌঁছায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ০.৫ শতাংশ কমেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৪৬১ ডলারে লেনদেন হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ‘গত কয়েক সপ্তাহে স্বর্ণ মূলত তরল সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং বাজারের অস্থিরতা মোকাবিলায় বিক্রি করা হয়েছে। তবে বর্তমান দামে এটি বিনিয়োগকারীদের কাছে আবার আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘তেলের দামের কারণে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সতর্ক অবস্থানে রয়েছে, না হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারত।’

অন্যদিকে, রুপার দাম ৩.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০.১০ ডলার, প্লাটিনামের দাম ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৮৯১.০২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৩ শতাংশ বেড়ে ১,৩৯৮.৩০ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে—২২ ক্যারেটের জন্য ২,৩৪,৮৫৫ টাকা, ২১ ক্যারেটের জন্য ২,২৪,১৮২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ১,৯২,১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৫৬,৪৭৩ টাকা।

সূত্র: রয়টার্স

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore