Tuesday 20 October, 2026

For Advertisement

ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিত

19 December, 2025 10:34:55

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore