For Advertisement
পে স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) সরকারি চাকরিজীবীদের ৯ম পে স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটি এ প্রস্তাব তুলে ধরে।
বিএফএ প্রস্তাব করেছে, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হোক। এছাড়া সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে।
লিখিত প্রস্তাবে বলা হয়েছে, বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা অনুযায়ী দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বিএফএ আরও প্রস্তাব দিয়েছে:
শিক্ষা ভাতা: একজন সন্তানের জন্য ২ হাজার, দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা
চিকিৎসা ভাতা: মাসে ৫ হাজার টাকা
টিফিন ভাতা: মাসে ৩ হাজার টাকা
বৈশাখী ভাতা: মূল বেতনের সমান
বার্ষিক ইনক্রিমেন্ট: ১০%
পেনশন: ১০০%
ঝুঁকি ভাতা: মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫০%
এছাড়া, সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি রাখা হয়েছে।
বিএফএ আরও বলেছে, প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের ওপর ভিত্তি করে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা আপডেট করার ব্যবস্থা নেওয়া হোক।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore