Wednesday 21 October, 2026

For Advertisement

আগামী বছর ব্যাংকে ছুটি ২৭ দিন

18 November, 2024 5:49:22

আগামী বছর ২০২৫ সালে বিভিন্ন সরকারি ছুটি ও দুদিন ব্যাংক ছুটিসহ দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। তবে এই ২৭ দিনের মধ্যে আট দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

সরকারি ছুটি ছাড়াই ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি উপলক্ষ্যে গ্রাহকদের সঙ্গে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। তবে ওই দুদিন ব্যাংক চলবে অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব হিকাশ করার জন্য।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য আগামী বছরের ছুটির এই তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন। আগামী বছর থেকে ঈদের ছুটি বাড়ানোর কারণে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ছুটিও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবেবরাতে। এ উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি শনিবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি শুক্রবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বুধবার, জুমাতুল বিদা ও শবেকদর উপলক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার ছুটি থাকবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore