Thursday 19 November, 2026

For Advertisement

মৌসু‌মের শুরু‌তেই ধা‌নের ভালো দাম পা‌চ্ছেন চাষিরা

1 May, 2021 7:29:25

নওগাঁর হা‌টে বাড়‌তে শুরু ক‌রে‌ছে নতুন ধা‌নের সরবরাহ। বে‌ড়ে‌ছে কেনা বেচা। এবার মৌসু‌মের শুরু‌তেই ধা‌নের বেশ ভালো দাম পা‌চ্ছেন চাষিরা। সরকার ধা‌নের দর বে‌ধে দেওয়ার পর প্রা‌ন্তিক হা‌টে মণ প্রতি ৫০ টাকা পর্যন্ত বে‌ড়ে‌ছে দর।

ধান বি‌ক্রির জন‌্য ভোর বেলাতেই হা‌টে আসেন চাষিরা। বেলা বাড়ার সা‌থে বা‌ড়ে ধা‌নের সরবরাহ।

নওগাঁর মহাদেবপুর হা‌টে জমজমাট কেনাবেচা। সরকার ধা‌নের দর ঘোষণার পর প্রা‌ন্তিক এসব হা‌টে মণ প্রতি ৫০ টাকা পর্যন্ত বে‌ড়ে‌ছে দর। বাড়‌তি দামে খ‌ুশি চাষিরা ।

নওগাঁর হা‌টে নতুন ধা‌নের দর মণ প্রতি কাটারি ৯৫০ থে‌কে ৯৮০ টাকা, মি‌নি‌কেট ৯৩০ থে‌কে ৯৫০ টাকা, গু‌টি স্বর্ণা – ৮৮০ থে‌কে ৯০০ টাকা, পা‌রিজা – ৯৮০ থে‌কে ১০০০ টাকা।

এক মিল মালিক বলেন, বিগত মৌসু‌মে ধা‌নের উৎপাদন কম ছিল। তাই সংক‌টে মিল চালা‌তে হি‌ম‌শিম খেতে হয়েছে।। চড়া দাম দি‌য়ে ধান সংগ্রহ করতে হতো।

চল‌তি বোরো মৌসু‌মে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জ‌মি থে‌কে অন্তত ১২ লাখ মে‌ট্রিক টন ধান পাওয়ার আশা কর‌ছে কৃ‌ষি বিভাগ। আর মা‌ঠ থেকে এখন পর্যন্ত ২৫ ভাগ ধান ঘ‌রে উঠেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore