Wednesday 28 October, 2026
For Advertisement
রেমিট্যান্সে ডলারের দাম বাড়ল
22 October, 2023 10:24:47
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানো হয়েছে। প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম এখন থেকে সর্বোচ্চ আড়াই শতাংশ বাড়ানো হয়েছে।
ফলে প্রতি ডলারের দাম ১১০ টাকা থেকে বেড়ে ১১২ টাকা ৭৫ পয়সা হবে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বৈঠকে ডলারের এই নতুন দর নির্ধারন করা হয়। শুক্রবার রাতে তারা ওই বৈঠক করেছেন।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়ায় ডলারের দাম বাড়ানো হয়েছে।
তবে রপ্তানি আয়ে ডলারের দর আগের মতো ১১০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আর আমদানিতেও ডলারের দাম আগের মতো ১১০ টাকা ৫০ পয়সা থাকবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore