Wednesday 28 October, 2026

For Advertisement

বাংলাদেশকে রুশ মুদ্রায় বাণিজ্যের অনুমতি

24 September, 2023 11:00:55

বাংলাদেশসহ ৩০টি বন্ধুপ্রতীম ও নিরপেক্ষ দেশকে রুশ মুদ্রায় বাণিজ্যের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রুশ মুদ্রা রুবলে লেনদেন করতে পারবে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

যে দেশগুলো রুশ মুদ্রায় বাণিজ্য করতে পারবে তার মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন ও বাংলাদেশ।

এছাড়া আরও রয়েছে ব্রাজিল, চীন, কিউবা, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, ওমান ও পাকিস্তান।

রুবলে বাণিজ্যের অনুমতি দেয়া হয়েছে সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা ও ভিয়েতনামকেও। তবে শুরুতে তালিকায় রাখা হলেও আর্জেন্টিনা, হংকং, ইসরাইল, মেক্সিকো ও মলদোভাকে বাদ দেয়া হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore