Thursday 29 October, 2026

For Advertisement

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি, সবচেয়ে বেশি পাকিস্তান থেকে

25 August, 2023 11:01:06

পেঁয়াজের দর ফের বেড়ে গিয়ে ১০০ ছুই ছুই করছে। এমনিতেই সব জিনিষের দাম বেশি তার মধ্যে পেয়াজের এই গতিতে অনেকটাই হাপিয়ে উঠেছে মানুষ। প্রতিবেশী দেশ ভারত এই পণ্যটির ওপর অতিরিক্ত ৪০ শতাশং শুল্ক আরোপ করায় আমদানি কমার পাশাপাশি বেড়েছে দাম। এ অবস্থায় চাহিদা ও দাম নিয়ন্ত্রণে আরও নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। দেশগুলো হলো- চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore