Thursday 29 October, 2026

For Advertisement

খুচরা তেল-চিনির দাম পাঁচ টাকা কমল

13 August, 2023 10:47:52

খুচরা বাজারে ভোজ্য তেলের দাম লিটারে পাঁচ টাকা এবং চিনির দাম কেজিতে পাঁচ টাকা করে কমিয়েছে ব্যবসায়ীরা। রবিবার এই পণ্যের পরিশোধনকারী সমিতিগুলো আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর খবর জানিয়েছে।

ভোজ্য তেল পরিশোধনকারী সমিতি জানিয়েছে, সোমবার (১৪ আগস্ট) থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫৪ টাকায় বিক্রি হবে, যা এখন ১৫৯ টাকায় নির্ধারিত আছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৭৪ টাকায়, যার এখনকার দাম ১৭৯ টাকা। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ৮৫০ টাকায়, যা এখন ৮৭৩ টাকা নির্ধারিত আছে।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার থেকে প্রতি কেজি খোলা চিনি ১৩০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। বর্তমানে মূল্য নির্ধারিত আছে প্রতি কেজি প্যাকেট ১৪০ টাকা এবং খোলা ১৩৫ টাকা।

মূলত খুচরা বাজারে তেল-চিনি এই নিত্যপণ্য দুটোই নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore