For Advertisement
৫ সপ্তাহে স্বর্ণের দাম সর্বনিম্ন
বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। শুক্রবার (২৮ জুলাই) দৈনিক ভিত্তিতে গত ১৪ দিনের মধ্যে তা সর্বনিম্নে নেমে গেছে। আর সাপ্তাহিক হিসাবে বিগত ৫ সপ্তাহের মধ্যে নিরাপদ আশ্রয় ধাতুটির দর নিচু স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে মার্কিন মুদ্রা ডলারের মান বেড়েছে। এছাড়া বন্ড ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে আবার ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট। দাম হারিয়েছে স্বর্ণ।
অবশ্য এ কার্যদিবসের মধ্যভাগে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৫১ ডলার ১৯ সেন্টে। এর আগে দিনের শুরুতে গত ১২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় বেঞ্চমার্কটির দাম। আর আগের কর্মদিবসে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটে ১ দশমিক ৪ শতাংশ।
সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ২৩ জুনের পর যা সবচেয়ে কম। ষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ১৯৫০ ডলারে। আইজির বাজার কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, আগামী কিছুদিনের মধ্যে বৈঠকে বসবেন ব্যাংক অব জাপানের (বিওজে) কর্তারা। সেখানে ইল্ড নিয়ন্ত্রণ নীতি পরিবর্তনের ঘোষণা দিতে পারেন তারা। সেটা ইতিবাচক হলে বৈশ্বিক বন্ড ইল্ড অধিক ঊর্ধ্বমুখী হবে। এতে নন-ইল্ডিং হলুদ ধাতু আরও নিম্নমুখী হতে থাকবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore