Thursday 29 October, 2026

For Advertisement

সাত দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা

13 July, 2023 11:11:15

চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই মাসের প্রথম ৭ দিনে মোট ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।KSRM
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore