Saturday 2 May, 2026

For Advertisement

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা

29 May, 2023 10:59:11

চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা। রবিবার(২৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১১ কোটি ৮১ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসে যেভাবে রেমিট্যান্স আসছে, তা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৬৯ কোটি ২৫ লাখ ডলার।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, মার্চে এসেছে ২০২ কোটি ডলার এবং এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছে ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore